৯ সেপ্টেম্বর ২০১৮


ওসমানীনগরে আগ্নেয়াস্ত্রসহ শিবির নেতা গ্রেপ্তার

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর থেকে একটি বিদেশী রিভলবার ও দুটি রামদাসহ সুলতান আহমদ (২৩) নামে এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুলতান উপজেলার উছমানপুর ইউপির ইছামতি গ্রামের উমর আলীর ছেলে ও ওসমানীনগর উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উছমানপুর ইউপির ইছামতি গ্রামে অভিযান চালিয়ে ওসমানীনগর থানা পুলিশ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চত করে জানান, অভিযানকালে আটক সুলতানের শোবারঘরের তোষকের নিচ থেকে একটি ভারতীয় রিভলবার এবং লেপের নিচ থেকে একটি ৪ ফুট ও আরেকটি সাড়ে ৩ ফুট লম্বা রামদা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সুলতানের বিরুদ্ধে দুপুরে এসআই গৌতম সরকার বাদী হয়ে ওসমানীনগর থানায় অস্ত্র আইনে একটি (মামলা নং-০৫) করেন। সুলতানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন