২ জুলাই ২০২২


আমরা আবার ঘুরে দাঁড়াবো : পরিকল্পনামন্ত্রী

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শেখ হাসিনা গত ১০-১২ বছরে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দেশে পরিবর্তন এনেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। মানুষের আয় বেড়েছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে। এদেশে রাজাকারের দিন শেষ। রাজাকারের বিচার হবে। আর সকল ধর্মের লোক মিলেমিশে একসঙ্গে বসবাস করবে। তবে কাউকে অনাহারে থাকতে দিবে না আওয়ামী লীগ সরকার। সে যেই হোক, তাকে সহায়তা দেওয়া হবে।

শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আমরা আবার ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। খুবই দ্রুত সময়ের মধ্যে নগদ অর্থ বরাদ্দ আসছে আপনাদের জন্য। এই সঠিক পরিস্থিতিকে সমানভাবে সকল মানুষের অধিকার নিশ্চিত করে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় আমাদের সরকারের মহা পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বন্যার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে গেছেন। সরকারের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

শেয়ার করুন