৩০ আগস্ট ২০১৮


ভোলাগঞ্জে অটোরিকশায় ডাকাতি, নারী অপহরণ

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জে যাত্রীবাহী ৩টি সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতি করে অটোরিকশায় থাকা এক নারীকে অপহরণ করেছে ডাকাতরা। তবে তাৎক্ষণিক ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের তেলিখাল এলাকায় এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ওসি আব্দুল হাই জানান, সিলেট থেকে কোম্পানীগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ৩টি সিএনজিচালিত অটোরিকশাকে আটকে যাত্রীদের সব কিছু লুটে নেওয়া হয়েছে এবং সেই তিন অটোরিকশার মধ্যে একটিতে থাকা এক নারীকে ডাকাতরা তুলে নিয়ে গেছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ওই নারীকে উদ্ধারে সাঁড়াশি অভিযান চালাচ্ছি।

এদিকে ডাকাতির শিকার হওয়া এক অটোরিকশা চালক লিটন জানান, একদল ডাকাত আমার সিএনজিসহ আরো দুই সিএনজির গতিরোধ করে ডাকাতি করে। এসময় আমার সিএনজিতে থাকা এক নারীকে তুলে নিয়ে গেছে। এসময় ওই নারীর সঙ্গে আরো ৩ পুরুষ আমার সিএনজিতে ছিলেন।

(আজকের সিলেট/৩০ আগস্ট/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন