২৩ অক্টোবর ২০২০


হুমাইরা সিদ্দিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্ভোধন

শেয়ার করুন

মোঃ ফাহাদ আহমদ,নবীগঞ্জ (হবিগঞ্জ): মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির অন্তর্ভুক্ত লামুয়ায় অরফান্স শেল্টার ফাউন্ডেশন ইউ.কে এর অর্থায়নে ও শাহওয়ালী উল্ল্যাহ ইসলামিক সেন্টার, বাংলাদেশ এর বাস্তবায়নে হুমাইরা সিদ্দিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে ঐ ভবনটির উদ্ভোধন ও কার্যক্রম পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।

এসময় তিনি বলেন, সৎ, চরিত্রবান, আদর্শ, দেশপ্রেমিক নাগরিক গড়ার জন্য শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠলে দেশ জাতির উন্নয়ন ও সমৃদ্ধি হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহওয়ালী উল্ল্যাহ ইসলামিক সেন্টার, বাংলাদেশ এর সেক্রেটারি মাওলানা আব্দুল ওয়াদুদ পাটওয়ারী, খলিলপুর ইউপি সদস্য রাজা মিয়া, মাওলানা এমদাদুল হক, গাজী মানিক মিয়া, এমদাদুল হক লেফাজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন