২৩ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট: বুধবার মৌলভীবাজার আসছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
সকাল ৬টায় ঢাকাস্থ সরকারী বাস ভবন থেকে সড়কপথে তিনি মৌলভীবাজার সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন। ১১টায় সার্কিট হাউস থেকে তিনি মৌলভীবাজার শহরের রেস্ট ইন রেস্টুরেন্টে ’মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করনীয়’ শীর্ষক কর্মশালায় যোগদান করবেন। এসময় স্থানীয় বিভিন্ন শ্রেনী ও পেশার সামাজিক ও রাজনৈতিক এবং প্রশাসনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
পরে তিনি মৌলভীবাজারের স্থানীয় দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকা অফিস পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় সড়ক পথে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।