১ আগস্ট ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার জেলা যুবলীগ।
প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে স্থানীয় শহীদ মিনারে মৌলভীবাজার জেলা যুবলীগের উদ্দ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্জ্বলন করেছেন নেতাকর্মীরা।
জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমানের সঞ্চালনায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগ কার্যকরী কমিটির অন্যতম সদস্য ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। এই কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিটের যুবলীগের নেতাকর্মিরা অংশগ্রহণ করেন।
এ সময় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদকসহ যুবলীগ নেতা-কর্মীরা শপথ করেছেন। যারা ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে। সেই সকল হত্যাকারীদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অবিলম্বে বিদেশে পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করারও দাবি জানান তারা।
(আজকের সিলেট/১ আগষ্ট/ডি/এসটি/ঘ.)