২৬ সেপ্টেম্বর ২০২০


ওসমানীনগর ব্লাড ডোনেশন সোসাইটির কমিটিকে অভিনন্দন

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর ব্লাড ডোনেশন সোসাইটির নবগঠিত কমিটির সভাপতি,সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সাবেক আহবায়ক নাদিম হুসাইন দিপু।

এক অভিনন্দন বার্তায় সদ্য বিদায়ী আহবায়ক নাদিম হুসাইন দিপু বলেন, আমি আশাবাদী এই সংগঠনের সকল সদস্যদের দ্বারা সংগঠনটি সুসংগঠিত হবে এবং মানবতার কাজে সবাই আরও একধাপ এগিয়ে যাবে,সবাই স্বেচ্ছাসেবী ও সেচ্ছায় রক্তদাতা।তবে সবাই মনে রাখবেন শুধু রক্তের প্রয়োজনে নয় সামাজিক দায়বদ্ধতার কারণে আপনারা সবাই একসাথে থাকবেন একসাথে চলবেন,একে অন্যের সুখ দুঃখের সাথী হবেন সকলের সাথে সকলের সুসম্পর্ক গড়ে উঠুক এমন প্রত্যাশায় সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

প্রসঙ্গত, শুক্রবার ওসমানীনগর ব্লাড ডোনেশন সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন