৬ আগস্ট ২০১৮


বড়লেখায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের মিছিল

শেয়ার করুন

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করেছে বড়লেখা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সকল দাবি মেনে নেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মিছিল হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি বড়লেখা পৌরশহর প্রদক্ষিণ করে পাথারিয়া মডেল (পিসি) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পথসভায় এসে মিলিত হয়।

 

শেয়ার করুন