৩ জুলাই ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে সিলেট-জগন্নাথপুর সড়কের পাশে এক নবজাতক শিশু পাওয়া যায়। পরে তারা ওই নবজাতক শিশু’কে স্থানীয় পীরের বাজারের পল্লী চিকিৎসক এসবি নিরুর কাছে দিয়ে যান। ওই পল্লী চিকিৎসক শিশুটির যথাযথ চিকিৎসা ও খাবারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
রোববার রাতে দশঘর ইউনিয়নের সমেমর্দান গ্রাম এলাকায় সুবল দেবনাথ ও নাজিম মিয়া নামক দুজন টমটম চালক এই নবজাতক শিশু’কে পায়।
পল্লী চিকিৎসক এসবি নিরু জানান, রাতে সুবল দেবনাথ ও নাজিম মিয়া গ্যারেজ টমটম বন্ধ করতে গেলে রাস্তার পাশে কান্না শুনতে পায়। পরে তারা রাস্তা থেকে নবজাতক শিশু’কে উদ্ধার করে আমার কাছে নিয়ে আসে। বর্তমানে নবজাতক শিশুটি ভাল আছে।