২৮ জুলাই ২০১৮


চৌকিদিঘীতে ককটেল বিষ্ফোরন : বিএনপির ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপি’র ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও অজ্ঞাত ২০ জনকে আসামিকে করা হয়েছে।

শুক্রবার রাতে যুবলীগ নেতা ফারুক আহমদ বাদী হয়ে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় বিস্ফোরক আইনে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) বলেন, বৃহস্পতিবার তে নগরীর চৌখিদেখি এলাকায় বদর উদ্দিন আহমদের নির্বাচনি কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ফারুক আহমদ নামে যুবলীগের এক নেতা বিমানবন্দর থানায় বিএনপির ৬০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আর ২০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেছেন।

এ মামলায় কাদের আসামি করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মামলার বাদী এ হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদেরকে আসামি করে থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করেছে।

(আজকের সিলেট/২৮ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন