২৯ জুলাই ২০২১


লকডাউন বাস্তবায়নে ‘কঠোর’ এসএমপি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দেশে চলমান লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে সিলেট মেট্টোপলিটন পুলিশ-এসএমপি। লকডাউন বাস্তাবয়নে কর্মতৎপরতার অংশ হিসে প্রতিনিধিনই নিয়েমিত অভিযান চালানো হচ্ছে।

গত ২৩ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চলমান অভিযানের অংশ হিসেবে মোট ৪০২টি যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। আটক করা হয়েছে আরো ৬৮৪টি যানবাহন। আর বিধিনিষেধ না মানায় ২ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসএমপির মুখপাত্র ও এডিসি বি.এম আশরাফ উল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি লকডাউনে গতকাল পর্যন্ত ৪০২ টি যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া দেয়া হয়েছে। এর মধ্যে- মোটরসাইকেল ১৩০ টি, সিএনজি ১৮০ টি, প্রাইভেট কার ৩৫ টি ও অন্যান্য যানবাহন ৫৭টি। আর বৈধ কাগজপত্র না থাকায় ৬৮৪ টি যান বাহন আটক করা হয়েছে। এর মধ্যে- সিএনজি ২৬১ টি, মোটরসাইকেল ১২৯ টি, লেগুনা ২৩ টি, ব্যাটারি চালিত রিক্সা ২০৭ টি এবং ৬৪ অন্যান্য যানবাহন রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন