২৯ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও জামায়াতে শিবিরের জ্বলাও পুড়াও, অগ্নিসংযোগ, নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে শান্তি সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠন। রবিবার সকাল ১০টায় সিলেট নগরীর সুরমা পয়েন্টে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
এসময় বক্তারা বলেন, বিএনপি ও জামায়াত হরতালের নামে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করছে। জ্বালাও-পুড়াও ও অগ্নিসংযোগ করে দেশকে অস্থিতিশীল করতে চায়। গতকাল প্রধান বিচারপতি’র বাস ভবনে হামলা চালিয়েছে। এদের হাত থেকে রক্ষা পায় নি পুলিশ এবং সাংবাদিকরাও।
তারা বলেন, নিরাপরাধ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে বিএনপি ও জামায়েত। যে জায়গায় প্রশাসন নিরাপদ নয়, সে জায়গায় সাধারণ মানুষ কতটুকু নিরাপদ?
বক্তারা আরও বলেন, বিএনপি জামায়াত বিষধর সাপেরচেয়ে বেশি ভয়ংকর। তারা কয়েকদিন পর পর তাদের তারেক রহমানের হুঙ্কারে মনে হয় না জানি কোন বেলুন ফাঁটাবে, অবশেষে দেখা যায় বেলুনের বাতাস ফুঁস হয়ে যায়। বিএনপি জামায়াতের সকল ধরনের জ্বালাও পোড়াও এবং অরাজনৈতিকতা প্রতিহত করতে সিলেটে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত। বিএনপি জামায়াত অতীতে যেরকম মানুষের জান মালের ক্ষতি করেছে; এখনো তারা দেশ ও জনগণের শান্তি বিনষ্ট করার চেষ্টা করছে।
এ সময় বক্তব্য পেশ করেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ,
সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মিসহ সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
আজকের সিলেট ডটকম / ফারুক / জনি