২৬ জুলাই ২০১৮


২০ তারিখের চিঠি ২৬ তারিখ পাঠান রিটার্নিং কর্মকর্তা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আলিমুজ্জামান। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। কিন্তু তার দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক গুরুত্বপূর্ণ নির্বাচনী কাজও তিনি সময়মত করছেন না। ৬ দিন আগে ইস্যুকৃত নির্বাচনী চিঠি
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যাচ্ছে ৬ দিন পর। এতে করে মারাত্মক তথ্য ঘাটতি ঘটছে। বিষয়টি নিয়ে ক্ষোব্দ সিলেটের গণমাধ্যমকর্মীরাও।

জানা যায়, সিসিকের ৪নং ওয়ার্ডে এবার ইভিএম-এ ভোট হচ্ছে। এজন্য ভোটারদেরকে প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে গত ২০ জুলাই থেকে। এটি গণমাধ্যমে প্রচারের জন্য ২০ জুলাই একটি চিঠি ইস্যু করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু সেই চিটি প্রশিক্ষণে শেষ হওয়ার দুই দিন আগে ২৬ জুলাই গণমাধ্যমে প্রচারের জন্য পাঠানো হয়। এতে করে বিভ্রান্তি দেখা দিয়েছে।

মনিপুরিপাড়া, দত্তপাড়া ও হাউজিং এস্টেট এলাকার একাধিক বাসিন্ধা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা জানিনা আমাদের এলাকায় ইভিএম-এ ভোট দেয়ার প্রশিক্ষণ দেয়া হয়েছে। নির্বাচন কমিশন চুপিসারেই রহস্যজনক কারনে এটি করেছে। তাদের উদ্দেশ্যে ভালো নয়।

সিসিকের রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামানের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি কোন সুদুত্তর দিতে পারেন নি।

(আজকের সিলেট/২৬ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন