১৩ জুন ২০২৩
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের তের মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ করে একটি যাত্রীবাহী বাস (সিলেট-জ-১১০৫৮৪) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। তারা আরও জানান, প্রায় ১৫ জনের মত যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে সাত জনের অবস্থা আসঙ্কাজনক।
বাসের ভেতর থেকে উদ্ধার হওয়া এক যাত্রী বলেন, তিনি কালীগঞ্জ থেকে সিলেটে যাওয়ার জন্য পরিবারের ৪ সদস্যকে নিয়ে রওয়ানা দিয়েছিলেন। দুর্ঘটনায় তাদের কারো কোন ক্ষতি না হলেও অনেকেই মারাত্মক আহত হয়েছেন বলে জানান তিনি।