৮ জুন ২০২৩


নাজিরবাজারে দুর্ঘটনা : পলাতক দুই চালকের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। দিরাইয়ের ভাটিপাড়ার ইজাজুল বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। বর্তমানে দুই চালক পলাতক রয়েছে। বাদী ইজাজুলের পিতা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার রাতে এই মামলা দায়ের করা হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি সামসুদ্দোহা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ভোরে নিহত ১৪ জনের মধ্যে দিরাইয়ের ৯জন, দক্ষিণ সুনামগঞ্জের ৩ জন, নেত্রকোনার একজন ও হবিগঞ্জের একজন শ্রমিক রয়েছেন। ফাঁকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটেছে। এ থেকে ধারণা করা হচ্ছে ট্রাক চালক ঘুমিয়ে ছিলেন।

শেয়ার করুন