২৩ জুলাই ২০১৮


কমলগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

তিনি জানান, লাইসেন্স সংগ্রহ না করা, মূল্য তালিকা না রেখে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে ডিজিটাল বেকারিকে ৫ হাজার টাকা, মেসার্স সৈয়দ ট্রেডার্সকে ৫শত টাকা, বাছিত মিয়ার মাছের দোকানকে ২শত টাকাসহ মোট ৫ হাজার ৭শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিল কমলগঞ্জ থানা পুলিশ।

(আজকের সিলেট/২৩ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন