২০ জুন ২০১৮


ওসমানীনগরে আনোয়ারুজ্জামান চৌধুরীর ত্রাণ বিতরণ

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : দেশের সকল প্রাকৃতিক দুর্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে মোকাবেলা করতে সক্ষম হয়েছে আওয়ামীলীগ সরকার। এবারও এই দুর্যোগ মোকাবেলা করতে প্রস্তুত আছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। তিনি পূর্বেও দুর্যোগ কালে আপনাদের পাশে ছিলেন ও বর্তমানেও আছেন। আপনাদের ভয়ের কারণ নেই কারণ বঙ্গকন্যা এসব সমস্যা শক্ত হাতে মোকাবেলা করে থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থানের হাওর যখন অকাল বন্যায় তলিয়ে যায় তখন শেখ হাসিনা বলেছিলেন যতক্ষণ গোলায় ফসল উঠবে না ততক্ষণ ত্রাণ সহায়তা চলবে। ঠিকই তিনি তাঁর কথা রেখেছিলেন।এবারও তিনি আপনাদের খোঁজ খবর নিচ্ছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন আপনাদের পাশে থাকার জন্য । আমরা নেত্রীর নির্দেশনায় আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

বুধবার সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সাহারা কমিউনিটি সেন্টার, বাংলাবাজার ও শেরপুর নতুন বাজার এলাকায় প্রায় সহস্রাধিক বন্যাদুর্গত লোকজনদের মধ্যে নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ কালে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিলেট-২ আসনের মনোনয়ন প্রত্য্যশি আনোয়ারুজ্জামান চৌধুরী উপরোক্ত কথা গুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন,ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন,সাধারণ সম্পাদক আবদাল মিয়া, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল, জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর কেন্দ্রীয় ছাত্রলীগের সহ -সম্পাদক শহিদ চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

(আজকের সিলেট/২০ জুন/জেএ/এসটি/ঘ.)

শেয়ার করুন