৯ আগস্ট ২০২৩


মধ্যনগরে ১৪৯ পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আওতাধীন ১৪৯টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় ভার্চুয়্যালেনর মাধ্যমে একযোগে ২২ হাজার ১০১ পরিবারের মধ্যে ঘর হস্তান্তর কার্য্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আরও ১২টি জেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত হলাে। আর দেশের ২১টি জেলার সব উপজেলাসহ ৩৩৪টি উপজেলার সব ভূমিহীন-গৃহহীন পুনর্বাসিত হয়েছে। এর আগে দুই দফায় আরও ৯টি জেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

এরপুর্ব মুহুর্তে মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্ব থাকা সহকারী ভূমি কমিশনার অলিদুজ্জামানের সভাপতিত্ব ও শিক্ষক স্বপন কুমার কানু’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোতালিব, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃজাহিদুল হক, সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রনজন তালুকদার টিটু, মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, প্রেসক্লাবের নির্বাহী সভাপতি আতিকুর রহমান ফারুকী, আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দীন তালুকদার, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ ও গৃহ সহ জমিপ্রাপ্ত উপকারভূগীদের মধ্যে সবিতা রানী দাস, আব্দুল তৌফিক ইসলাম প্রমুখ।

বক্তাগন বাংলাদেশ প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের এমন সহানুভূতিপুর্ণ উদ্যোগকে স্বাগতের সহিত কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন