৪ জুন ২০১৮


মৌলভীবাজার থেকে অপহৃত বৃদ্ধ শায়েস্তাগঞ্জ থেকে উদ্ধার

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধার হওয়া ব্যক্তি মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার মৃত জহুর আলীর পুত্র মোঃ মোকদ্দছ আলী (৫৫)।

র‌্যাব এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে ও এএসপি মোঃ আনোয়ার হোসেন নেতৃত্বে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ মোড় এলাকা হতে মোঃ মোকদ্দছ আলীকে উদ্ধার করে র‌্যাব।

উল্লেখ্য, গত ০১ জুন মোকদ্দছ আলী নিজ বাড়ী হতে নিখোঁজ হয় । নিখোঁজের পরিবার খোঁজাখুজি করে না পেয়ে থানায় ১টি ডায়েরী করে। পরবর্তীতে গত ২ জুন র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পে ভিকটিমকে উদ্ধারের লক্ষ্য আবেদন করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল ক্যাম্পের বিশেষ দল মোঃ মোকদ্দছ আলীকে শায়েস্তাগঞ্জ মোড় এলাকা হতে উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব। উদ্ধারকৃত ভিকটিমকে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য মৌলভীবাজার সদর থানার হস্থান্তর করা হয়।

(আজকের সিলেট/৪ জুন/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন