১ জুন ২০১৮
ডেস্ক রিপোর্ট : সিলেটের তরুনদের নিয়ে সংগঠন সিলেট সাইক্লিং কমিটি শুক্রবার তাদের সদস্যদের অংশগ্রহনে ইফতার মাহফিলের আয়োজন করে।
এস সি সির এডমিন ডাঃ ওরাকাতুল জান্নাতের পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে কোরআন তেলাওয়াত করেন মঞ্জুর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন এস সি সির এডমিন আরিফ আখতারুজ্জামান। দোয়া পরিচালনা করেন শিহাব আহমদ । এতে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক সাইক্লিস্ট উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন এডমিন সৈয়দ সুহাগ , জালাল আহমেদ ,শফিকুর রহমান, মডারেটর হাসান আহমেদ , ফয়েজ জামান , আবু সালেহ , কাম্রুল ইসলাম ও মার্শাল মারস , অনান্যদের মধ্যে অারো উপস্থিত ছিল মৌলভীবাজার এবং শমসেরনগরের সাইক্লিং কমিউনিটির সাইক্লিস্টবৃন্দ।
(আকের সিলেট/১ জুন/ডি/টিআর/ঘ.)