২২ মার্চ ২০২৩


কুলাউড়ায় বয়ানরত অবস্থায় ইমামের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ওয়াজ মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানরত অবস্থায় মঞ্চেই মৃত্যুবরণ করেছেন মাওলানা আবদুল মালিক আল মনসুরী (৬৮)। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের ইমাম ও খতিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
বর্তমানে তিনি ওই ইউনিয়নের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের স্থানীয় রাজাপুর জামে মসজিদে আসন্ন রমজান উপলক্ষে দারুল কেরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্টের প্রস্তুতিমূলক বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন মাওলানা আবদুল মালিক আল মনসুরী। বক্তব্যের এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাইকের ওপর পড়ে যান। পরে দ্রুত তাকে মাহফিল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাজারের মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত হওয়া গিয়েছে।

শেয়ার করুন