১০ অক্টোবর ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন নেহের নিগার তনু। তিনি আগামী সপ্তাহে এই উপজেলায় যোগদান করবেন বলে একটি সূত্রে জানা গেছে।
বুধবার (৪ অক্টোবর) সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী (এনডিসি) স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে দায়িত্ব দেয়া হয়।
নেহের নিগার তনু এর আগে ঢাকায় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্বরত ছিলেন।
আজকের সিলেট / জেকেএস