১৪ আগস্ট ২০২৩


ভূমিকম্পে কাপল সিলেট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে উঠেছে সিলেট। ওই কম্পনের স্থায়ীত্ব ছিলো ২৯ সেকেন্ড। সোমবার রাত ৮টা ৪৯ মিনিট ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিক সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

সিলেট আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, ৫.৫ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভারতের মেঘালয় রাজ্যে। এশার নামাজের সময় এ ভূমিকম্প অনুভূত হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে বিভিন্ন বহুতল ভবন থেকে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।

সর্বশেষ চলতি বছরের জুন মাসের ১৬ তারিখ সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্প ছিল ৪.৫ মাত্রার।

শেয়ার করুন