১২ মে ২০১৮
ডেস্ক রিপোর্ট : মুহিবুর রহমান ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মুহিবুর রহমান একাডেমি এবং ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজসমূহে ছাত্রছাত্রীদের সৃজনশীল মেধা মননে বিশ্বকে জানার প্রয়াসে সংবাদপত্রের গ্যালারি উদ্বোধন করা হয়েছে ।
শনিবার সকালে কলেজ ক্যম্পাসে এ গ্যালারির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট কমার্স কলেজর রেক্টর মো. সামসুর রহমান ,সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ ম.রহমান ,বুলবুল, প্রভাষক আফজাল হোসাইন, জোবায়ের আহমদ, ফাহিম কেরাইশী, আফরোজা বেগম, আবুল হাসনাত, মবরুর আহমদ সাজু, প্রমুখ।
(আজকের সিলেট/১২ মে/ডি/এসটি/ঘ.)