৬ জানুয়ারি ২০২২


সিলেটের রাস্তায় ছুটে চলেছে ‘ভালো বাসা’র গাড়ি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দেশজুড়ে মানুষের কাছে হোম লোন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে এবং হোম লোনকে সবার কাছে সহজভাবে উপস্থাপন করতে সম্প্রতি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড শুরু করেছে বিশেষ ক্যাম্পেইন “ভালো বাসার গাড়ি”। সম্প্রতি ভ্রাম্যমাণ এই গাড়ি পৌঁছেছে সিলেট জেলায়।

নগরীর আলমপুর, চৌহাট্টা নিউ ক্যান্টনমেন্ট এরিয়া, শাহী ঈদগাহ পয়েন্ট, শাহজালাল বিশ্ববিদ্যালয় এরিয়া, জেলার গোপালগঞ্জ বাজার, বিয়ানীবাজার, বরলেখা, জুড়ী এবং কুলাউড়া উপজেলায় বুথ স্থাপন করে হোম লোন আগ্রহীদের সাথে আলোচনা করে “ভালো বাসার গাড়ি”।

এই ক্যাম্পেইনের অধীনে দেশের বিভিন্ন জেলায় ছুটে চলছে একটি মাইক্রোবাস এবং হোম লোন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, প্রশ্নোত্তর ও পরামর্শ প্রদান করছে আইপিডিসি’র কর্মীবাহিনী। একইসাথে, ক্যাম্পেইনের আওতায় হোম লোনে আগ্রহীদের তাৎক্ষণিকভাবে লোন অনুমোদন দেওয়া হচ্ছে।

আইপিডিসি ‘ভালো বাসা হোম লোন’-এর প্রধান এনায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মীবৃন্দ “ভালো বাসার গাড়ি” ক্যাম্পেইনটি পরিচালনার দায়িত্বে রয়েছেন। ক্যাম্পেইনটির ব্যাপারে আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন- https://www.ipdcbd.com/bhalobashagari/ এই ঠিকানায়।

শেয়ার করুন