২৪ ফেব্রুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে গত এক বছর সাত মাসে বিজিবি’র হাতে আটক হওয়া প্রায় ৪ কোটি ৭৮লাখ ৬৭হাজার ৩৩০টাকার বিভিন্ন ধরণের মাদক দ্রব্য ধ্বংস করেছে ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সিলেট।
বুধবার দুপুরে সিলেটের আখালিয়ায় ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এই মাদক দ্রব্যগুলো ধ্বংসকরণ ও মতবিনিময় সভার উদ্বোধন করেন বিজিবি’র উত্তরপূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান (বিএসপি,পিএসসি)।
ধ্বংসকৃত মাদক দ্রব্যগুলোর মধ্যে রয়েছে, ১৯ হাজার ৮৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ, ৪ হাজার ২১ বোতল ফেন্সিডিল, ৯ হাজার ৭৯৩ পিস ইয়াবা ও ৯২ কেজি গাঁজা ও ৬ লাখ ৬৯ হাজার পিস ভারতীয় বিড়ি।
ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান বলেন, মাদক চোরাচালান বন্ধে আরো কঠোর হচ্ছে বিজিবি। যে কোন মূল্যে শুন্যের কোঠায় নামিয়ে আনতে বদ্ধ পরিকর বিজিবি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৩ জুন থেকে ২০২১ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদক দ্রব্য গুলো উদ্ধার করা হয়।