১৯ এপ্রিল ২০১৮
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি : রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানে ছেলে কুপিয়ে খুন করেছে বাবাকে। এঘটনায় পুলিশ ছেলেকে আটক করেছে।
বৃহস্পতিবার সকালে রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগান এলাকায় ঘটনটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক কলহের জের ধরে ছেলে রাজ রাম দাস (২৫) সকালে বাবা গোপাল রবি দাসকে (৫৪) ধারালো দা দিয়ে গলায় কুপিয়ে হত্যা করে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁচ্ছে ছেলে রাজ রাম দাসকে আটক করে রাজনগর থানা পুলিশ।
রাজনগর থানার এসআই অনিক বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুনি ছেলে আটক আছে এবং এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
(আজকের সিলেট/১৯ এপ্রিল/ডি/এমকে/ঘ.)