২৩ সেপ্টেম্বর ২০২৩


বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মৌলভীবাজার: সভাপতি দেবাশীষ ও সাধারণ সম্পাদক শাশ্বত ব্রহ্ম রনি

শেয়ার করুন

গোবিন্দ মল্লিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সভাপতি পংকজ সাহা।

মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক অজয় সেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সুজিত দাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিমুল সাহা।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্রঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।

সম্মেলনে জেলা যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা যুব ঐক্য পরিষদের শত শত নেতাকর্মীরা যোগ দেন সম্মেলনে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জয়ন্ত কুমার দেব বলেন অস্হিত্বের প্রয়োজনে, অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্য পরিষদ, পূজা পরিষদ হচ্ছে হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান, পাহাড়ে বসবাসকারী ও আদিবাসীদের মুল সংগঠন তা আজ সারাদেশে প্রমানিত। যুব ঐক্য পরিষদ সারাদেশে সমঅধিকার আদায়ে অগ্রনী ভূমিকা রাখবে।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নকুল দাশ জানান সম্মেলন শেষে ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে দেবাশীষ রায় লাকীকে সভাপতি ও শাশ্বত ব্রহ্ম রনিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

তিনি আরো জানান,নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৩০ দিনের মধ্যে জেলার পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন