১১ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : বাড়িতে বাবা’র মৃতদেহ রেখে বৃহস্পতিবার ১১ মে সকালে পরীক্ষা’র হলে বসতে হলো ঝর্ণা বেগম’কে। ঝর্ণা সিলেটের দক্ষিন সুরমার রেবতি-রমন সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
বুধবার ১০ মে সন্ধ্যায় হঠাৎ তার বাবা মো. কাপ্তান মিয়া পাড়ি জমান না ফেরার দেশে।নিয়তির নির্মম পরিহাস। বাবা’র মৃতদেহ ঘরের ভিতরে রেখে পরীক্ষা কেন্দ্রে আসতে হয় তাকে।
পরিবারের সাথে কথা বলে জানা যায়, বাবার শোকে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিলো ঝর্ণা। সে প্রথমে যেতে চায়নি পরীক্ষায়। পরে সহপাঠীদের পীড়াপীড়ি ও স্বজনদের কথায় সে পরীক্ষাকেন্দ্রে যেতে সম্মত হয়।