১৮ এপ্রিল ২০১৮


গোলাপগঞ্জে ক্যারাম খেলায় মারামারি, তরুণ খুন

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : এক বছর আগের ক্যারম খেলায় হাতাহাতির জের ধরে গোলাপগঞ্জে এক তরুণকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। নিহত ব্যক্তি গোলাপগঞ্জের বসন্তপুর গ্রামের আব্দুল হকের পুত্র আমির হোসেন (১৮)।

মঙ্গলবার সকালে ৮টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, এক বছর আগের ক্যারাম খেলা নিয়ে একই গ্রামের তানভীরসহ কয়েক জনের সাথে আমিরের হাতাহাতি হয়। এর জের ধরে ষড়যন্ত্রমূলক ভাবে নিহত আমির হোসেন (১৮) কে একটি ডাকাতি মামলায় ঢুকানো হয়। আমির হোসেন জামিনে বেরিয়ে আসলে সোমবার রাত ৮টার দিকে কয়েক জন মিলে নিহত আমির হোসেনকে কৌশলে বসন্তপুর বাজারের সিরাজ মিয়ার মার্কেটে আনে। আমির হোসেন আসার পর তার উপর ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা চালিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়ারা মুমূর্ষু অবস্থায় আমির হোসেন কে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

(আজকের সিলেট/১৮ এপ্রিল/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন