২৭ জুলাই ২০২০


‘কামরান চত্বর’ নয়, হলো ‘নগর চত্বর’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর বন্দরবাজার এলাকার সিলেট সিটি করপোরেশনের সামনের চত্বরটি এতোদিন ‘সিটি পয়েন্ট’ নামে পরিচিত ছিলো। মোড়টি নগর চত্বর নামে নামকরণ করেছে সিলেট সিটি করপোরেশন। যদিও সিলেটের আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকে এই চত্বরটি সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র সদ্য প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের নামে নামকরণের দাবি জানিয়েছিলেন।

রোববার সন্ধ্যা এই চত্বরের নতুন নামকরণের পাশপাশি এ স্থানে সম্প্রতি ভেঙ্গে ফেলে নগরীর চৌহাট্টা এলাকার শত বছরের প্রাচীন স্থাপনা আবুসিনা ছাত্রাবাসের আদালে নির্মিত স্থাপনার উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় তিনি বলেন, সিলেটের ইতিহাস ঐতিহ্যকে লালন করেই নগরীকে সাজানো হচ্ছে। সিলেট সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে সৌন্দর্য্য বর্ধণ অবকাঠামো নির্মান করা হচ্ছে। নির্মিত অবকাঠামোগুলোতে নগরীর ট্রাফিক কার্যক্রম পরিচালনায় সহায়ক ব্যবস্থা রাখা হয়েছে।

শেয়ার করুন