২৭ সেপ্টেম্বর ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি : র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বর্তমান সরকার আইন শৃঙ্খলার উন্নয়নে বদ্ধপরিকর।দুর্গম হাওর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সুনামগঞ্জে স্থায়ী র্যাব ক্যাম্প স্থাপন করা হয়েছে। সুনামগঞ্জের র্যাবের এই ক্যাম্প আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকায় র্যাপিড একশ্যান ব্যাটেলিয়ন র্যাবের স্থায়ী ক্যাম্প উদ্বোধনকালে র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ভাচুয়ালি এই ক্যাম্পের উদ্বোধন করে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জেলার ১১ টি উপজেলার বাসিন্দারা র্যাব ক্যাম্পের সেবা পাবেন। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ও নিয়ন্ত্রণে রাখতে সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জকে সন্ত্রাস জংঙ্গিবাদ ও মাদকমুক্ত রাখতে প্রতিনিয়ত র্যাব কাজ করছে। সন্ত্রাস মাদক জংঙ্গিবাদ চোরালানকারীদের বিরুদ্ধে র্যাব কঠোর অবস্থানে রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, অধিনায়ক র্যাব-৯, উইং কমান্ডার মোমিনুল হক, আইন কর্মকর্তা অতি. পুলিশ সুপার বসু দত্ত চাকমা, ব্যাটালিয়ন সদর দপ্তর কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুর রহমান অপারেশন কর্মকর্তা সি. এস পি সৌমেন মজুমদার, সুনামগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সিঞ্চন আহমেদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত সহ স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।