২৪ ডিসেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সন্ত্রাসীদের প্রমোট করলে বিদেশিদেরও বারোটা বাজে। সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই। তাই তারাও চুপ থেকেছে। যারা ভোটে বিশ্বাস করে না, তারাই নির্বাচন বানচালে ব্যস্ত। আপনার সরকারকে অপছন্দ হলে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন করবেন। কিন্তু জ্বালাও-পোড়াও করে, নিরীহ মানুষ মেরে সরকার পরিবর্তন কখনো হবে না, জনগণও তা মেনে নেবে না।
রোববার সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় লিফলেট বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোনো নির্বাচনই সহজ না। নির্বাচনে কোনো প্রার্থীকেই ছোট করে দেখার অবকাশ নেই। তবে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি নেই। আমরা গণতন্ত্র ও প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে তৃণমূল নেতাকর্মীরা কাজ করছেন। এখন সবখানে নির্বাচনী জোয়ার উঠেছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে। সিলেটের অধিকাংশ আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় আমরা দেখতে চাই।