১৭ ডিসেম্বর ২০২৩
হবিগঞ্জে প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে স্টার সিরামিক ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কোম্পানির কেমিক্যাল গোডাউনের মোল্ডিং ডিজাইন সেকশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, রোববার সকালে স্টার সিরামিক ফ্যাক্টরির কেমিক্যাল গোডাউনের মোল্ডিং ডিজাইন সেকশনে হঠাৎ করে আগুন দেখতে পায় শ্রমিকরা। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ, মাধবপুরের সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।