১৩ জুলাই ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আ ফ ম কামালের প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। গত বছরের এই দিনে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
১৯৮৪ ও ১৯৮৯ সালে টানা দুই মেয়াদে সিলেট পৌরসভার চেয়ারম্যান ছিলেন অ্যাডভোকেট আ ফ ম কামাল। সিলেট শহরের বাসিন্দাদের কাছে তিনি গণমানুষের অকৃত্রিম বন্ধু, সৎ ও নিষ্ঠাবান ভালো মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন। মত্যুকালে কামাল স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে যান।
এদিকে, করোনা পরিস্থিতির কারণে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া বা মিলাদ মাহফিল এ ধরণের কোনো আয়োজন করা হচ্ছে না। আ ফ ম কামালের জন্য তার পরিবারের পক্ষ থেকে ছেলে মুর্শেদ কামাল নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন।