২৩ মার্চ ২০২৩


সিলেটে বাংলাদেশ বনাম সিসেলস ফুটবল ম্যাচ ২৫ মার্চ

শেয়ার করুন

স্পোর্টস রিপোর্ট : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের অংশ হিসেবে শনিবার (২৫ মার্চ) বিকাল পৌনে ৪ টায় সিলেট জেলা স্টেডিয়ামে সিসেলস জাতীয় ফুটবল দল ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট জেলা ক্রিড়া সংস্থার সম্মেলন কক্ষে সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য মাহী উদ্দিন আহমদ সেলিম এ কথা বলেন।

তিনি আরো জানান, ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজি ২০২৩-এর এই প্রীতি ম্যাচে ব্রুনাই জাতীয় দল আসার কথা ছিলো, কিন্তু বুধবার তারা অপারগতার খবর জানিয়েছে। এই খেলার সময়সূচী ফিফা কর্তৃক নির্ধারিত। তাই সূচী পরিবর্তন করা কোন অবস্থায়ই সম্ভব নয় বিধায় নির্ধারিত সময়েই খেলাটি অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার (২৪ মার্চ) সকাল ১০ টা থেকে জেলা স্টেডিয়ামের কাউন্টারে খেলার টিকেট বিক্রি শুরু হবে। টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। এ বিষয়ে সিলেটের সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন মাহী উদ্দিন আহমদ সেলিম।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহিদ চৌধুরী জুয়েল, সিলেট জেলা ক্রিড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক হানিফ আলম চৌধুরী, ডিএফএর নির্বাহী সদস্য সমর চৌধুরী, ডিএফএ সদস্য দিপাল কুমার সিংহ প্রমুখ।

শেয়ার করুন