৩০ মার্চ ২০২৩


যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বকুল শ্রীঘরে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের চাঞ্চল্যকর ওসমান গনি নিশাত (১৭) হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বকুল (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) জৈন্তাপুর থানা এলাকায় অভিযান পরিচলনা করে তাকে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত ফখরুল ইসলাম বকুল কানাইঘাট থানার দূর্গাপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।

পুলিশ সূত্রে জানায়, একটি মেয়ের সাথে দুজনের প্রেম নিয়ে রেজওয়ান আহম্মদ ও ওসমান গনি নিশাতের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জেরে নিশাতকে হত্যার উদ্দেশ্যে রেজওয়ান ৬০ হাজার টাকায় অন্য আসামীদের ভাড়া করে।

২০১৫ সালের ৩০ শে জুন প্রথমে নিশাতকে কৌশলে জুসে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে পান করায় তারা। পরে স্থানীয় চতুল বাজারের নিকটবর্তী দূর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে পরিত্যক্ত পুকুর ঘাটে নিয়া কুপিয়ে ও জবাই করিয়া হত্যা করে তাকে।

ঘটনাস্থল কানাইঘাট হওয়ায় এ ঘটনায় কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ চার্জশিট দেয় এবং চার্জগঠনেরর মাধ্যমে বিচার কার্য শুরুয হয়।

বিচারকার্য শেষে আদালত গত ২০২২ সলের ১০ আগস্ট রেজওয়ান আহম্মদ (২৮) ও দুলাল আহম্মদকে (৪২) আমৃত্যু এবং ফখরুল ইসলাম বকুল (৪০) ও নাজিমুর রহমানকে (৩৫) যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। হত্যাকান্ডের পর থেকেই পলাতক ছিল ফখরুল ইসলাম বকুল।

সাজাপ্রাপ্ত বকুলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন