১০ ডিসেম্বর ২০২৩


শায়েস্তাগঞ্জের ইউএনও’কে অনলাইন প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কক্ষে অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও নাজরাতুন নাঈম।

এতে আরও বক্তব্য রাখেন উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈয়দ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক সফিক, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুল মিয়া, নির্বাহী সদস্য মোঃ হাছান আলী, মোঃ জুয়েল চৌধুরী প্রমুখ।

সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও নাজরাতুন নাঈমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাবের সদস্যরা।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম বদলী হয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন।

শেয়ার করুন