২৪ সেপ্টেম্বর ২০২২
শাহ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সারপিন পাড়া গ্রামের চুনাঁপাথর ব্যাবসায়ী আক্তার হোসেনের ছেলে মামুন মিয়া (১৬) কে খুঁজে পাওয়া যাচ্ছে না। মামুন মিয়া ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ও সিলেট শহীদ ক্যাডেট স্কুলের ছাত্র।
শুক্রবার বিকেলে আসরের নামাজের পর সিলেটের সুবিদ বাজার পয়েন্টে বায়তুল আমান জামে মসজিদ থেকে নামাজ শেষে মামুন নামের এই ছেলেটি হাঁরিয়ে গেছে।
এ বিষয়ে, গতকাল সন্ধায় নিখোঁজের পরিবার সিলেট কোতোয়ালী থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেন।
জানা যায়, সর্বশেষ সিসি টিভির ফুটেজ অনুসারে নিখোঁজ মামুনকে সুবিদ বাজার পয়েন্ট থেকে আম্বরখানামুখী রাস্তায় হেটে যেতে দেখা যায়।
তার পড়নে পায়ে স্যান্ডেল, হাতে ঘড়ি, নীল জিন্স প্যান্ট ( জিডিতে সবুজ জিন্স লেখা), কালো শার্ট পরিধানে ছিলো এবং সার্জিকেল মাস্ক ও হাতে ছোটো নীল একটা পলিথিনের ব্যাগ ছিলো। ছেলেটির উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইন্জি, শারিরীক গড়ন হালকা, চুলের বর্ণ কালো, গায়ের রং, শ্যামলা, চোঁখের বর্ণ কালো, মুখমণ্ডল লম্বা, সুনামগঞ্জী বাসায় কথা বলে। ছেলেটির মাথার পিছনে এলার্জির জন্যে একটু সাদা দাগ ও রয়েছে।
যোগাযোগ: নিখোঁজের পরিবার
01721425949, 01712258869, 01319516577,