১ মে ২০২৩


৪০ নং ওয়ার্ডকে ‘ঢেলে সাজাতে’ চান সামরান সাবের

শেয়ার করুন

নাসরু আহমদ চৌধুরী : দিন যত যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ততো এগিয়ে আসছে। ওয়ার্ডে ওয়ার্ডে সাবেক অথবা বর্তমান কাউন্সিলরদের অনুসরণে জনগণকে কাছে টানার কৌশল অবলম্বন করছেন নতুন প্রার্থীরা। সাম্প্রতিক সময়ে সিসিকের পরিধি প্রায় আড়াইগুন বৃদ্ধি করা হয়েছে। এই বর্ধিত একার মধ্যেই অবস্থান নবগঠিত ৪০ নং ওয়ার্ডের। এই ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিল প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী সামরান সাবের। এবারই প্রথম তিনি নির্বাচন করছেন।

রেববার সন্ধ্যায় আজকের সিলেট ডটকমের সাথে কথা হয় ৪০ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সামরান সাবেরের সাথে।

তিনি জানান, বিজয়ী হলে ৪০ নং ওয়ার্ডকে তিনি ঢেলে সাজাবেন। একটি মডেল ওয়ার্ড গড়ার লক্ষে এই বারের নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন। সাবের বলেন, আমাদের এলাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে পনি নিষ্কাশন ব্যবস্থা কম থাকায় রাস্তাঘাট প্লাবিত হয়ে যায়, ফলে জনসাধারণের চরম দূর্ভোগ পোহাতে হয়। তাই তিনি বন্যামুক্ত রাস্তা, ফুট ওভারব্রিজসহ নানান উদ্যোগের কথা ব্যক্ত করেন। এলাকার শিক্ষার মান উন্নয়ন নিয়েও কথা বলেন। তিনি আরো বলেন এলাকার ছেলে মেয়েদের প্রমিত বাংলা শিক্ষার জন্য সহযোগিতা করবেন এবং কারিগরী শিক্ষা ব্যবস্থা করার চেষ্টা করবেন। তিনি আরও বলেন সরকার ও জনগনের সহযোগিতা তার কর্মপরিকল্পনা বাস্তবায়নের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করবে।

সমরান সাবের কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত না হলেও সামাজিক সংগঠন করেন। তিনি কুচাই ইউনিয়ন ছাত্র পরিষদ এর প্রতিষ্টাতা সভাপতি এবং দক্ষিন সুরমা ছাত্র যুব ঐক্য পরিষদ এর সভাপতি। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কাজসহ মিডিয়ার সাথে জড়িত রয়েছেন।

সর্বপরি সামরান সাবের বলেন, যদি জনগন থাকে সৎ ও যোগ্য মনে করে এবং ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে অবশ্যই তিনি জনগণের আশা পুরণ করার সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি তার জনগনকে কাউন্সিলর ও নিজেকে সেবক মনে করবেন। তিনি জনসেবাকে একটি ইবাদত হিসাবে নেবেন।

শেয়ার করুন