১২ সেপ্টেম্বর ২০২৩


লালাবাজারে বাবুর্চির ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় এক বাবুর্চির রহস্যজনক মৃত্যু ঘটেছে। মৃত বাবুর্চি আবদুল খালিক (৪০) রাজাপুর গ্রামের মৃত মন্তাজ আলী মখনের ছেলে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। থানার লালাবাজার ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল খালিকের স্ত্রী সৌদি প্রবাসী। তার ঘরে দুই মেয়ে। সোমবার রাত ১০টার দিকে খাবার খেয়ে নিজেদের কক্ষে ঘুমিয়ে যান তারা। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ এক মেয়ে দেখতে পান- তার বাবার শোবার কক্ষে বাতি জ্বলছে এবং দেহ ঘরের তীরের সঙ্গে ঝুলছে।

মেয়েদের চিৎকারে প্রতিবেশিরা এসে পুলিশে খবর দিলে রাত ৩টার দিকে থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

শেয়ার করুন