১ ডিসেম্বর ২০২৩


মৌলভীবাজারের ৪টি আসনে ৩২ প্রার্থীর মনোনয়ন জমা

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে ৩২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক জোট, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ মুসলিম লীগসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী।

মৌলভীবাজার- ১ আসনে বর্তমান এমপি মো. শাহাবুদ্দিনসহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৫ প্রার্থী। তাদের মধ্যে রয়েছে, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ ও মো. ময়নুল ইসলাম ও তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেন।

মৌলভীবাজার-২ আসনে আসনে ১০জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন, নৌকা প্রতীকের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আব্দুল মতিন, তৃণমূল বিএনপি থেকে এম এম শাহীন, জাসদের বদরুল হোসেন, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আছলাম হোসাইন রাহমানী, বিকল্পধারার মো. কামরুজ্জামান সিমু এবং ইসলামি ফ্রন্টের এনামুল হক মাহতাব ও জাতীয় পার্টি থেকে মাহবুব আলম ও আব্দুল মালিক মনোনয়ন জমা দিয়েছেন।

মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমানসহ মোট ১১জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম সিআইপি, জাসদের আব্দুল মছব্বির, ওয়ার্কাস পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির রুহুল আমিন ও মো. আলতাফুর রহমান, সাংস্কৃতিক মুক্তি জোটের ফাহাদ আলম, ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ, জাকের পার্টির মোহাম্মদ আব্দুল কাইয়ুম, এনপিপির আবু বক্কর ও স্বতন্ত্র প্রার্থী সাদেক আহমদ।

মৌলভীবাজার-৪ আসনে মোট মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। এর মধ্যে এই আসনের ছয়বারের সংসদ সদস্য সাবেক হুইপ ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, জাতীয় পার্টির নেতা মো. মস্তান মিয়া, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, ইসলামি ঐক্যফ্রন্টের আ. মুহিদ হাসানী এবং ইসলামিক ঐক্যজোট মো. আনোয়ার হোসাইন ও জাকের পার্টির মুহিবুর রহমান আজাদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

শেয়ার করুন