২২ ডিসেম্বর ২০২২


নগরীতে ছাত্রলীগের শোডাউন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদকে স্বাগত জানিয়ে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে আনন্দ মিছিল ও শোডাউন করেছে সিলেট জেলা ছাত্রলীগ। আনন্দ মিছিলের নেতৃত্ব দেন। আনন্দ মিছিলে সিলেট জেলা ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট থেকে আনন্দ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক হিসেবে এ কমিটির অনুমোদন দেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন