২৭ নভেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পল্লী চিকিৎসক আফজালুর রহমান হত্যা মামলার ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের জিয়া উদ্দিনের পুত্র সালাউদ্দিন ও তার ভাই জসিম উদ্দিন, একই উপজেলার বহরা গ্রামের ছনা মিয়ার পুত্র রফিজ উদ্দিন, মতিউর রহমানের পুত্র আজিজুর রহমান ও বাদশা মিয়ার পুত্র আক্তার মিয়া। আর নিহত পল্লী চিকিৎসক আফজালুর রহমান উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন : সিলেটে মাদকব্যবসায়ী আয়লাফের যাবজ্জীবন
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে রায়ে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়।
আরও পড়ুন : সিলেটে র্যাবের টহল দল মোতায়েন
আদালত সূত্রে জানা যায়, আসামিদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল পল্লী চিকিৎসক আফজালুর রহমানের। এরই জের ধরে আসামিরা ২০০৬ সালের ২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি বাজার থেকে ফেরার পথে ধরাছড়া ব্রিজ এলাকায় আফজালুরকে একা পেয়ে বেধড়ক মারধর করলে একপর্যায়ে মারা যান তিনি। পরদিন ২২ মার্চ এ ঘটনায় নিহতের স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে ৫ আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান রায়ে সন্তুষ্টি প্রকাশ করে্ছেন। আর আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
এএস // আতারা