১৫ এপ্রিল ২০২২


কুলাউড়া সীমান্তে তরুণকে ধরে নিয়ে গেছে বিএসএফ

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিজিবি সীমান্ত ফাঁড়ি এলাকা দিকে অবৈধভাবে বাংলাদেশে আসা এক ভারতীয় নাগরিককে ভারতে পার করার সময় মো. ফয়জুর রহমান নামে বাংলাদেশি তরুণকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফয়জুর শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আলকাছ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ফয়জুরের এক ভারতীয় আত্মীয় অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন। রাতে ফয়জুর তার আত্মীয়কে নিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করিয়ে দেওয়ার সময় টহলরত বিএএসফের সদস্যরা ভারতীয় নাগরিকের সঙ্গে ফয়জুরকেও ধরে নিয়ে যায়।

শেয়ার করুন