৪ ডিসেম্বর ২০২০
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরের পৈলনপুরে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার ওসমানীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক জরিদ আহমদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রায়হান আহমদ ও যুবদল নেতা কামরুজ্জামানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম ফারুক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি সৈয়দ মোতাহির আলী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ মোহাম্মদ ফখরউদ্দীন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গয়াস মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক -সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মাদ এহিয়া, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, আব্দুল্লাহ মিসবাহ, জালাল উদ্দিন আহমদ,আব্দুল কাইয়ুম, কয়েছ আহমদ চৌধুরী, আব্দুর রব আল মামুন, ফরহাদ হোসেন, এস এম মাসুদ, আলী আছকর ফয়েজ, সৈয়দ এনায়েত হোসেন, শাহাব উদ্দিন সোহেল জুয়েল আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি নেতা মাজহারুল ইসলাম মানিক, বখতিয়ার মেম্বার, জিলাদ আহমদ, ইমরুল চৌধুরী, শিহাব উদ্দিন মাস্টার, দুলু মিয়া, শুয়াইব আহমদ, আব্দুল বাছিত মাবরুর, সাজ্জাদুর রহমান,এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মোসাহিদ মিয়া, ফজলুর রহমান, হামিদুর রহমান মধু, আলী হোসেন, মোয়াজ্জম হোসেন,আজিজ মিয়া, লুহিদ মিয়া, আবুল কালাম, শামীম খান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক ফজল আহমদ জনি, আহবাবুল হোসেন আহবাব, উপজেলা যুবদল নেতা শিপু চৌধুরী, আবুল কালাম, শিপু আহমদ, কামরুজ্জামান, কবির খান,সাবেক ছাত্রনেতা সেজুল আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক সুবের আহমেদ, মাহবুব আহমদ রুমন, উপজেলা জাসাস সভাপতি আবু বক্কর সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, সদস্য সচিব রুবেল আহমদ,তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুনাইদ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল মুক্তাদির, পশ্চিম পৈলন পুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, উমরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আলীম, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম, আহিয়ান আহমদ।
কর্মী সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যকরে বলেন, খুব শীঘ্রই বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জননেতা এম ইলিয়াস আলীর সহ-ধর্মীনি বেগম তাহশিনা রুশদীর লুনার সাথে আলাপ আলোচনা করে পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ত্যাগী ও পরিশ্রমী- প্রবীণ এবং নবীণদের সমন্বয় করে আহবায়ক কমিটি ঘোষনা করা হবে।