১১ এপ্রিল ২০১৮


কোটা পদ্ধতির পক্ষে নন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার দাবিতে আন্দোলনরত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। ন্য়ে আন্দোলনকারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

নগরীর চৌহাট্টায় আন্দোলনকারীদের অবস্থান চলাকালিন সময়ে বেলা ১২টার দিকে লুৎফুর রহমানের গাড়ী আম্বরখানা হয়ে চৌহাট্টা পয়েন্ট দিয়ে জিন্দাবাজারের দিকে যেতে চাইলে আন্দোলনকারীদের বাধার মুখে পড়েন।

তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলে জানান যে তিনি তাদের সাথে আছেন, তিনি এই আন্দোলন সমর্থন করেন।

এসময় ছাত্ররা লুৎফুর রহমানের কাছ থেকে কাগজে লিখিত স্বাক্ষরসহ বক্তব্য নেন। কাগজে লিখিত বক্তব্যে লুৎফুর রহমান লিখেন, ‘সরকারী চাকরীতে কোটা পদ্ধতিতে নিয়োগ সমর্থন করি না।’

এসময় আন্দোলনরত ছাত্ররা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার গাড়ী ছেড়ে দেন।

(আজকের সিলেট/১১ এপ্রিল/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন