৮ জানুয়ারি ২০২৩


মধ্যনগরে গভর্নিং সদস্য নির্বাচনে ৭ জনের মধ্যে বিজয়ী ৪

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখার গভর্নিং বডি নির্বাচনে স্কুল শাখায় ৩ প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছে ২ জন ও কলেজ শাখায় ৪প্রার্থীর মধ্যে ২জন। মোট অবিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৪জন।

রবিবার দশটা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপুর্ণ চলছে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।স্কুল শাখায় ১১৭৬ ভোটের মধ্যে কাষ্ঠিং হয়েছে। এর মধ্যে সম্ভু রায় ৫৪৩ ভোট অর্জন করে ১ম নং সদস্য ও নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে ৪৭৯ভোট অর্জন করে ২নং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃকামাল হোসেন।

কলেজ শাখায় ৪৯৭ ভোটের মধ্যে প্রার্থী ছিলেন ৪জন।কাষ্টিং হয়২৮৬ ভোট। ১৬০ভোট অর্জন করে ফনি সরকার ১নং ও আবুল কাশেম ১১৬ভোট অর্জন করে ২নং সদস্য পদে নির্বাচিত হয়েছেন।বিষয়টি দৈনিক ভোরের ডাক’কে নিশ্চিত করেন মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ গভার্নিং বডি নির্বাচনের প্রিজাইটিং কর্মকর্তা মাববুল কবির।

শেয়ার করুন