১৪ অক্টোবর ২০২৩
জকিগঞ্জ প্রতিনিধি:
ভারতে রোমানিয়ার এম্বেসিতে পাসপোর্ট জমা দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে জকিগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাত ৪টার দিকে ভারতের দিল্লিতে তার মৃত্যু হয়। মৃত্যু যুবকের নাম নাহিদুল ইসলাম মারুফ (২০)। সে উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মাওলানা আব্দুল হকের পুত্র। বর্তমানে তার লাশ দিল্লির নেজাম উদ্দিন আউলিয়ার মাজারের পাশে একটি হাসপাতালে রয়েছে।
জানা যায়, উচ্চতর জীবনের জন্য প্রায় ১৬ দিন আগে রোমানিয়ার ভিসার জন্য ভারতে যান নাহিদুল। শুক্রবার রোমানিয়ার এম্বেসিতে পাসপোর্ট জমা দিয়ে বাসায় ফিরেন। শনিবার ভোর ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নাহিদুলের বাবা বলেন, নভেম্বরে রোমানিয়ার ভিসা নিয়ে দেশে আসার কথা ছিল নাহিদুলের। কিন্তু তার আগেই পুত্রহারা হলাম বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে তার লাশ দিল্লির নেজাম উদ্দিন আউলিয়ার মাজারের পাশে একটি হাসপাতালে রয়েছে। সেখানে আইনি প্রক্রিয়ার পর লাশ দেশে আনা হবে। তবে কখন আসবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
আজকের সিলেট / জেকেএস