২ ফেব্রুয়ারি ২০২৩


সিলেট বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পিছিয়ে আছে : স্বাস্থ্যমন্ত্রী

সিলেট সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালিক এমপি। ছবি : সোহেল আহমদ

শেয়ার করুন

মোঃ ফারুক মিয়া : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অন্যান্য বিভাগের তুলনায় সিলেট বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পিছিয়ে আছে। ডাক্তারের স্বল্পতা রয়েছে, টেকনিশিয়ানের সংকট রয়েছে তবে নার্সের কোন ঘাটতি নেই। তবে সুনামগঞ্জ ও মৌলভীবাজারের যন্ত্রপাতি ও বেসিক যন্তপাতি ঠিক আছে কিন্তু ভারী যন্ত্রপাতির ত্রুটি রয়েছে। জনবল সংকট রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের যন্ত্রপাতি ও বেসিক যন্তপাতি ঠিক আছে কিন্তু ভারী যন্ত্রপাতির ত্রুটি রয়েছে। এছাড়া সিলেট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোর জন্য উন্নয়ন মূলক কাজ চলমান আছে। ইতিমধ্যে কমিউনিটি ক্লিনিক ৩ টি ও পরিবার পরিকল্পনার একটা সার্কুলারের উদ্বোধন হয়েছে। সিভিল সার্জন ও দায়িত্বরত কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে বলেও বলেন মন্ত্রী। যন্ত্রপাতি চালু রাখতে হবে এবং যেসব মেশিন অকেজ হয়ে আছে সেগুলো সরিয়ে নিতে হবে এবং নতুন যন্ত্রপাতি দেয়া হবে হাসপাতল গুলোতে।সেবার মান উন্নয়নের জন্য কাজ করছে বর্তমান সরকার। সিলেটে করোনার সময় করোনায় আক্রান্ত হয়েছে কম এবং ভ্যাক্সিনের কাজের অগ্রগতি ছিল ভাল। সিলেটের কিছু স্থাপনা হয়েছে কিন্তু এগুলো চালু হয় নি। আগামীতে কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স অনুষ্ঠানের মাধ্যমে চালু করা হবে শুধু বিল্ডিং দিয়ে কাজ চলবে না এর জন্য জনবল নিয়োগ করতে হবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবার পরিকল্পনা ও উন্নত করার জন্য কাজ চলছে যার প্রমাণ দেখা গিয়েছে করোনা কালীন সময়ে।

সিলেট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও স্বাস্থ্য স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহিদ মালেক এমপি। ছবি : পিআইডি, সিলেট

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এইডস রোগের চিকিৎসা সরকার বিনামূল্যে চালিয়ে যাচ্ছে, প্রায় এক হাজারের মত রোগী রয়েছে এইডসে আক্রান্ত এবং এইডস রোগীদের সেবার মান উন্নয়নে এখন এইডস রোগীর সংখ্যা কমে এসেছে। মন্ত্রী বলেন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার গুলোর কারণে সরকারি হাসপাতাল গুলোতে কিছুটা প্রভাব পড়ছে কিন্তু সরকারি সেবার মান উন্নয়ন হলে এগুলো কাটিয়ে উঠবে বলে মনে করেন।

এসময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সিলেট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও স্বাস্থ্য স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিতস্বাস্থ্য মন্ত্রী ডা. জাহিদ মালেক এমপি।

 

শেয়ার করুন